1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে যুব জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৪২ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৭’অক্টোবর ২০২৫) বাদ আসর পাকুটিয়া একটি মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ডা.নাহিদ এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো.জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী এবং অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর,পাকুটিয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মুফতী শফিকুল ইসলাম, বেকড়া ইউনিয়ন জামায়াত সহ সেক্রেটারি মাওলানা নূরুল আলম, বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো.ফেরদৌস আহমেদ।সার্বিক পরিচালনায় দায়িত্বে ছিলেন সম্মানিত সদস্য মাওলানা মো.বাহাদুর ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, দেশের যুব সমাজ আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আদর্শিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শ, চারিত্রিক উৎকর্ষতা ও সমাজসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। আলোচনা পর্ব শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

উল্লেখ্য,পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের সমাবেশ শেষে ৩ও ৭ নং ওয়ার্ড যুব জামায়াতের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com