1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে প্রথম মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শেষ সময়ে আপিল প্রত্যাখ্যাত হওয়ায় যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যে আলাবামার একটি জেলে কেনেথ ইউগিনি স্মিথের ওপর এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা। এই মৃত্যুদণ্ডকে নিষ্ঠুর এবং অস্বাভাবিক শাস্তি আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এবং নিম্ন আপিল আদালতে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। তাতে মৃত্যুদণ্ড রহিত করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করেছে। ফলে স্মিথের শরীরে ১৫ মিনিট যাবত নাইট্রোজেন গ্যাস পাম্প করা হবে। তিনি ১৯৮৯ সালে তার স্ত্রী ও ধর্মপ্রচারক ইলিজাবেথ সেনেট’কে হত্যা করেন। এ অভিযোগ প্রমাণিত হয় ৫৮ বছর বয়সী স্মিথের বিরুদ্ধে। ফলে তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আজ বৃহস্পতিবার যেকোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ডেথ পেনাল্ট্রি ইনফরমেশন সেন্টারের তথ্যমতে, শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বেও এ পদ্ধতিতে এটাই প্রথম মৃত্যুদণ্ড। স্মিথের আইনজীবীরা বুধবার রাতে জানান যে, তারা শেষবারের মতো আবারও আপিল করেন। সুপ্রিম কোর্টে সেই আপিল করা হয়। কিন্তু সেই আপিলও প্রত্যাখ্যান করা হয়। এ সপ্তাহের শুরুর দিকে স্মিথ লিখিতভাবে জানান, তার পরিণতি হলো নির্যাতন। তাকে দু’বছর আগে প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করে হত্যাকাণ্ড কার্যকরের চেষ্টা করে। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। কারণ, মৃত্যুদণ্ড কার্যকরের সময় মধ্যরাত পেরিয়ে যায় তার ধমনী খুঁজে পেতে।

১৯৮৮ সালের ১৮ই মার্চ এক হাজার ডলারে একজন খুনিকে ভাড়া করেছিলেন স্মিথ। তাকেসহ স্মিথকে অভিযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com