1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

নরসিংদীতে সবজির হাটে ট্রাকচাপায় নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নরসিংদীতে সবজির হাটে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো পাঁচজন।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো: সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে সিএনজির যাত্রী আবুল কালাম । নিহত অপরজনের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, স্থানীয় গ্যাস পাম্প থেকে একটি সিএনজি গ্যাস নিয়ে রায়পুরার বারৈচারের দিকে যাচ্ছিল।এ সময় সিলেট অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয় এবং সড়কের পাশে ফুটপাতের বাজারে উঠে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পথে আরো দুজনসহ মোট চারজন নিহত হয়। এছাড়া আহত হয় আরো পাঁচজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো: নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ব্রেকফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com