1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নবায়নযোগ্য জ্বালানি চলমান সংকট কমাতে সহায়ক হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : তেল-গ্যাস, লোডশেডিং ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ আয়োজিত টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এবং গণপ্রকৌশল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমরা প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছি। আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট।সর্বোচ্চ উৎপাদন হয় ২০ হাজার মেগাওয়াট। তবুও আমরা লোডশেডিং করছি, সাশ্রয়ীপন্থা অবলম্বন করতে হয়েছে। যুদ্ধের ফলে ডিজেলের সংকট দেখা দিয়েছে। এলএনজির দাম কয়েকগুণ বেড়েছে। সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে জোরদার করার পাশাপাশি ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের স্বপ্নপূরণে কাজ করতে হবে। সে লক্ষ্যে আইডিইবি কাজ করে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবে যে জনশক্তি প্রয়োজন, সেটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই।

মন্ত্রী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন মানুষের পার ক্যাপিটা ইনকাম ছিলো ৫৬০ ডলার।আজ তা ৩ হাজার ডলার ছাড়িয়েছে। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com