1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

নবজাতককে সাপ ভেবে ডোবায় ফেলে দিল মা!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নরসিংদীতে ২৪ দিনের এক নবজাতক সন্তানকে সাপ ভেবে ডোবায় ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নবজাতকের নাম ইউসুফ মিয়া। সে কেন্দুয়াব গ্রামের মহসিন মিয়ার ছেলে।

ঘটনার পর পুলিশ নিহত ওই নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। একই সাথে নবজাতকের মা তানিয়া বেগম (২২) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, তানিয়া বেগম গর্ভধারণের পর থেকে পেটে সাপ রয়েছে বলে আতঙ্কে থাকতো। পরে গর্ভধারণের সাত মাসের মাথায় আল্ট্রাসনোগ্রাম করে পুত্র সন্তানের কথা জানে। কিন্তু তার পরেও তার সাপ আতঙ্ক কাটেনি।

গত ২৪ দিন আগে হাসপাতালে তানিয়া পুত্র সন্তান জন্ম দেয়। জন্মের পর থেকে নিজের সন্তানকে সাপ সাপ বলে আতঙ্কিত থাকত তানিয়া। সর্বশেষ আজ মঙ্গলবার সকালে একইভাবে আতঙ্কিত হয়ে নবজাতক সন্তানকে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরে বাড়িতে এসে স্বজনদের সাপ ফেলে দিয়ে আসছে বলে জানায়। এরপর স্বজনরা ডোবা থেকে নবজাতককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত বলে জানায়।

তানিয়া বেগমের স্বামী মহসিন মিয়া জানায়, গর্ভধারণের পর থেকে হঠাৎ করে তানিয়া তার পেটে সাপ রয়েছে বলে আতঙ্কিত থাকতো। পরে সাত মাসের মাথায় পুত্র সন্তান হবে বলে জানতে পারি। ২৪ দিন আগে সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেয় তানিয়া। এর পরও সে নিজের সন্তানকে সাপ সাপ বলে আতঙ্কিত থাকতো। তার মানুষিক সমস্যায় অনেক বার ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার বলেছিল সুস্থ হতে কিছু দিন সময় লাগবে। কিন্তু সে যে এরকম কাজ করবে তা ভাবিনি।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানায়, ঘটনার পর শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তানিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com