1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন পরিচয়ে দর্শকের সামনে আসছেন দিঘী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভিন্ন পরিচয়ে দর্শকের সামনে আসছেন প্রার্থনা ফারদিন দীঘি। প্রথমবারের মতো ফ্যাশন মডেল হিসেবে র্যা ম্পে হাঁটবেন। রাজধানীর একটি হোটেলে আজ ফ্যাশন শোতে অংশ নেবেন এই ঢালিউড নায়িকা।

উচ্ছ্বাস প্রকাশ করে দীঘি বলেন, ‘নতুন একটা কাজের সঙ্গে যুক্ত হচ্ছি। খুবই ভালো লাগছে। নতুন একটা অভিজ্ঞতা হবে। ভিন্নতার জন্যই কাজটি করছি। বাইরে এই ধরনের প্রোগ্রাম অনেক হয়। কিন্তু আমাদের দেশে তুলনামূলকভাবে একটু কম হয়। আগে এই ধরনের প্রস্তাব পেলে আগেই করা হতো। এবার যখন প্রস্তাবটা পেলাম, মনে হলো চেষ্টা করে দেখি।’

র্যা ম্পে হাঁটার প্রস্তাব পেয়ে প্রথমে অবশ্য কিছুটা দ্বিধায় ছিলেন দীঘি। ভেবেছিলেন পারবেন কি না। পরে কিছু ভিডিও দেখেছেন। কাছের অনেক সহকর্মীদের দেখতেন কীভাবে র্যা ম্পে হাঁটেন। সেই অভিজ্ঞতা এখন কাজে লাগাচ্ছেন।

তিনি বলেন, ‘আমি শুধু একটাই ভয় পাচ্ছিলাম, র্যা ম্পে হাঁটা ডিফারেন্ট। সবাই এটা পারে না, আমি কি পারব!—এমন প্রশ্ন মনে এসেছিল। এখন চেষ্টার মধ্যে আছি। বেশ কয়েকবার বাসাতেই রিহার্সাল করেছি। পা ফেলার আলাদা ধরন আছে। সেগুলো শিখেছি। মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। মনে হচ্ছে হাঁটতে পারব’, বলেন দীঘি।

পড়াশোনার জন্য আপাতত অভিনয় থেকে দূরে রয়েছেন দীঘি। সর্বশেষ অনুদানের সিনেমা ‘শ্রাবণ জ্যোৎস্না’য় অংশ নিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com