1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না: রিজওয়ানা হাসান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বায়ুদূষণ রোধে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বতী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, পূর্বে একই জায়গায় অসংখ্য ইটভাটার অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, বায়ুদূষণ রোধে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে। এ নিয়ে অধিদপ্তরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের পরিবেশ ব্যবস্থাপক ক্রিস্টান পিটার বলেন, ২০৩০ সালের মধ্যে বায়ুদূষণ রোধের টার্গেট পূরণ করতে হলে এখন থেকে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com