1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

নকআউটে অস্ট্রেলিয়াকে সমীহ করছে আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কাতারের ৯৭৪ স্টেডিয়ামে ‘ডু অর ডাই’ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি নষ্ট সত্ত্বেও ২-০ গোলে হারিয়ে গ্রুপশীর্ষে থেকেই নক আউটে আর্জেন্টিনা। ম্যাচের ৪৬ মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ৬৭ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান বাড়ে।

এই জয়ের ফলে গ্রুপ ‘সি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল মেসিরা। তাদের পয়েন্ট ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৬ পয়েন্ট। আর ম্যাচ হেরেও ৪ পয়ন্টে নিয়ে মেক্সিকোর সঙ্গে গোলপার্থক্যে এগিয়ে থেকে নক আউটে গেল পোল্যান্ড।

ফিফার সূচি অনুযায়ী ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ দলের সঙ্গে। আর ‘সি’ গ্রুপের রানার্স-আপ খেলবে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে। ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হিসেবে উঠেছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া।

আর্জেন্টাইন অধিনায়ক মেসি এখন ম্যাচ বাই ম্যাচ এগোতে চাইছেন। তিনি বলেন, শান্ত থেকে একটা করে ম্যাচ ধরে আমাদের এগিয়ে যেতে হবে। আরেকটা বিশ্বকাপ শুরু হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। পোল্যান্ড ম্যাচের ধারা আমরা আগামী ম্যাচগুলিতেও ধরে রাখতে পারব বলে আমি আশাবাদী।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আলবিসেলেস্তের সামনে অস্ট্রেলিয়া। আর্জেন্টিনা ফেভারিট হলেও সকারুদের যথেষ্ট সমীহ করছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। রোববার (৪ ডিসেম্বর) কাতারের আল আল থুমামা স্টেডিয়ামে হবে ফ্রান্স বনাম পোল্যান্ড ম্যাচ।

নক আউটপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিকে হাল্কাভাবে নিচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক। মেসির ভাষ্য, অস্ট্রেলিয়া ম্যাচটি খুবই কঠিন হবে। যে কোনও দল যে কাউকে হারিয়ে দিতে পারে। বরাবরের মতো এই ম্যাচের জন্যও আমরা সেরা প্রস্তুতি নিয়েই নামব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com