1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, আছে দুঃসংবাদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নতুন করে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ। একইসঙ্গে ঘন কুয়াশার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১৬ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টা এর আরও বিস্তার ঘটবে। এ ছাড়া আগামী ১৯ থেকে ২০ জানুয়ারি রাজধানীসহ দেশের বেশকিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। এ সময়ে তীব্র শীত অনুভূত হবে। সঙ্গে ভারি কুয়াশার শঙ্কাও রয়েছে। যা জনজীবনকে দুর্ভোগে ফেলতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনাজপুর, পঞ্চগড়, সৈয়দপুর, মৌলভীবাজার ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com