1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্রব্য সামগ্রীর দাম সহনশীল পর্যায়ে রাখতে হবেঃ রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

 

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ এক বিবৃতিতে বেগম রওশন এরশাদ বলেন, -লাফিয়ে লাফিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েই চলছে। সরকার অজুহাত দেখাচ্ছে করোনা পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধের। কিন্তু এখনতো আর করোনা নেই এবং ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবে খাদ্র সামগ্রী দাম বাড়ার ব্যাপারে কোন প্রভাব পড়ার কথা নয়। এ দুটি কারনে লাগামহীন ভাবে দাম বাড়বে কেন ? বিস্ময়ের ব্যাপার হচ্ছে বাজারে খাদ্য সামগ্রীর ঘাটতি নেই তারপরেও সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে, তাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। তারা না পারে বলতে না পারে সইতে। প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম বাড়ার ব্যাপারে কাজ করছে অনেক অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী। সরকারকে এই অসাধু সিন্ডিকেট ভাঙ্গতে হবে। সরকার বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার পরেও সেটা মানছে না বিক্রেতারা। নির্ধারিত মূল্যের বেশী দামে বিক্রি করছে সর্বত্র এবং সবধরনের দ্রব্যসামগ্রী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বছরের পর বছর এই সিন্ডিকেট দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়ে সাধারন মানুষকে সীমাহীন দুঃখ দূরদশা সৃষ্টি করবে এটা হতে দেওয়া যায় না। তিনি টিসিবির দ্রব্য সামগ্রী আরো সঠিকভাবে ও ব্যাপকহারে দেশব্যাপী বিতরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।

 

বিরোধী দলীয় নেতা অবিলম্বে সরকারকে সিন্ডিকেট সমুহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্যাপক জনগোষ্ঠির জন্য দ্রব্য সামগ্রীর দাম সহনশীল পর্যায়ে জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহবান জানান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com