1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দ্রব্যমূল্য বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে : টিপু মুনশি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাধারণ মানুষের কষ্টের পেছনে বৈশ্বিক কারণই বেশি দায়ী মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এটা সত্যি কথা যে, মানুষের কষ্ট হচ্ছে।পরিস্থিতি দীর্ঘায়িত হবে বলে আমরা মনে করি না। আশা করি, তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারবো।

আজ (৩ নভেম্বর ) বৃহস্পতিবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।

সাধারণ মানুষের জন্য বাণিজ্যমন্ত্রীর কোনো সুখবর আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর দিচ্ছি ভয় পাওয়ার কিছু নেই।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়ার উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে টিপু মুনশি বলেন, অনেকগুলো পণ্যের কথা এসেছিল। এরপর আমরা যখন কাজ করতে গেলাম, তখন দেখলাম কোনো কোনোটা আমাদের এখতিয়ারের বাইরে। তারপরও আমি ট্যারিফ কমিশনকে বলেছি, তারা কাজ করছেন। এমনকি সিমেন্ট-রড নিয়ে তারা কাজ করছেন যেটা আমাদের মন্ত্রণালয়ের না। তারপরও আমরা জানার চেষ্টা করছি। যদি বড় ব্যবধান থাকে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাবো।

সয়াবিন তেলের দাম বাঘ বাণিজ্যমন্ত্রী বলেন, এটা আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। শিগগির আবার বসে পুরো জিনিসটা বিশ্লেষণ করে, স্টাডি করে আমাদের সিদ্ধান্তে আসতে হবে সঠিক মূল্য কত হওয়া উচিত।

তিনি বলেন, আমরা যেটা করতে পেরেছি, ১ কোটি মানুষকে স্বল্পমূল্যে পণ্য দেওয়ার চেষ্টা করেছি।আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, আশঙ্কা করছেন দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। তিনি সব সময় আগাম চিন্তা করেন যাতে করে আমাদের সমস্যা না হয় ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com