1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

দ্বিতীয় স্বামীর সঙ্গে এখনো তালাক হয়নি পরীমণির!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকসহ আলোচিত চিত্র নায়িকা পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। বুধবার গ্রেফতারের পর বেড়িয়ে আসতে থাকে তার সব কাহিনী।

আলোচিত এ চিত্র নায়িকা ২০১২ সালের ২৮ এপ্রিল যশোরের কেশবপুরের ফেরদৌস কবীর সৌরভকে বিয়ে করেন। তাদের তালাক না হলেও তৃতীয় বিয়ে করেছেন পরীমনি।

সৌরভের বাড়ি যশোরের কেশবপুর পৌর শহরের অফিস পাড়ায়। এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, পরীমনির সঙ্গে তার বিয়ে সংসার এবং বিচ্ছেদের কথা। তার ভাষায় ‘বেপরোয়া জীবন বেছে নেয়ার কারণে তারা ২০১৪ সাল থেকে পৃথক বসবাস করে আসছেন। এখনও তাদের আনুষ্ঠানিক আইনগত তালাক হয়নি’।

সৌরভ জানান, তার দাদা বাড়ি ও পরীমনির নানা বাড়ি পাশাপাশি। তখন নানা বাড়ি থাকতেন আজকের পরীমনি। ২০১১ সালে এসএসসি পরীক্ষার পর দাদা বাড়ি গিয়ে পরিচয় হয় তখনকার শামসুর নাহার স্মৃতির সঙ্গে পরিচয় হয়।

কেশবপুরের রেজিস্ট্রি অফিসে গিয়ে তাদের বিয়ে কাগজ পত্র দেখে আসতে বলেন পরীমনির দ্বিতীয় স্বামী সৌরভ।

তিনি আরও জানান, পরীমনির প্রথম স্বামীর নাম ইসমাইল হোসেন। তার বাড়ি বরিশালে।

বুধবার বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকসহ চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র্যাব। এরপর বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত ইতোমধ্যে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com