1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ দলে তিন দুঃসংবাদ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়কে আরও তেতো করে দেয়।

শুক্রবারের ম্যাচে চোট পেয়েছেন দলের অন্যতম তিন তারকা- লিটন দাস, মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম।

এদের মধ্যে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটে লিটন দাস সিরিজ থেকেই ছিটকে গেছেন। এর আগে আঙুলে ব্যথা পেয়ে দল থেকে ছিটকে যান উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তার বদলি হিসেবে কোনো ক্রিকেটার পাঠানো হয়নি।

মুশফিক ও শরীফুলের চোট বড় কিছু নয় জানা গেলেও শঙ্কা থেকেই যাচ্ছে।

যে কারণে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য খেলোয়াড় সংকট দেখা দিয়েছে বাংলাদেশ শিবিরে।

এমন পরিস্থিতিতে ঢাকা থেকে উড়িয়ে নেওয়া হচ্ছে ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম ও পেসার ইবাদত হোসেন।

রোববারের ম্যাচে লিটনের জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে নাঈমকে এবং শরীফুলের জায়গায় পেস আক্রমণে থাকতে পারেন ইবাদত।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় তারা জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন।

বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, চোটজর্জর বাংলাদেশ দলে দুজনকেই বদলি হিসেবে ডেকে পাঠানো হয়েছে।

প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পাওয়া মুশফিককে নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেনজাতীয় দলের ফিজিও মুজাদ্দেদ। সে হিসেবে রোববারের ম্যাচে মুশফিকের খেলা অনেকটা নিশ্চিত।

তবে শরীফুলের বিষয়টি এখনও পর্যবেক্ষণে রয়েছে। তার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে ফিজিও জানিয়েছেন, ‘ শরীফুল বোলিংয়ের সময় ব্যথা পেয়েছিলেন। তাৎক্ষণিক ব্যথা পাওয়ায় কিছুটা অবশ বোধ করছিল। আশা করছি, কাল শরীফুলের ব্যাপারে ভালো খবর দিতে পারব।’

অর্থাৎ রোববার দ্বিতীয় ওয়ানডেতে অন্তত দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ – এমনটাই বোঝা যাচ্ছে।

রোববার হারাতেতে বাংলাদেশ সময় সোয়া একটায় স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

একনজরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com