1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

দ্বন্দ্ব ভুলে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলে হামলা নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যেই পুরোনো দ্বন্দ্ব ভুলে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আগামী ২২ ফেব্রুয়ারি ইসলামাবাদ আসছেন তিনি।

সফরের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামাবাদ ও তেহরানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। উচ্চপর্যায়ের এই সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সেনাপ্রধান আসিম মুনির ও সামরিক বাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন তিনি।

চলতি বছর জানুয়ারির দিকে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল প্রতিবেশী দুই দেশ। গত ১৬ জানুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু নিহত এবং তিনজন আহত হয়েছিলেন পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে।

জবাবে পরের দিন ১৭ জানুয়ারি ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান। এতে দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে নিহত হন ৭ জন।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি ইরানে নিজেদের দূতকেও প্রত্যাহার করে নিয়েছিল ইসলামাবাদ এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের দূতকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্ঠায় অল্প সময়ের মধ্যেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়।

তবে এসব সত্ত্বেও রাইসির এবারের পাকিস্তান সফরের আলাদা তাৎপর্য রয়েছে; আর সেই তাৎপর্যের মূলে রয়েছে ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলা।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হন ১৩ জন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদী এবং মোহাম্মদ হাদি হাজি রহিমিও ছিলেন।

হামলার দায় এখন পর্যন্ত ইসরায়েল স্বীকার করেনি। তবে সাক্ষ্য-প্রমাণ যা পাওয়া গেছে,তাতে হামলাটি যে আইডিএফ করেছিল— তা পরিষ্কার।

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন— এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

তারপর শনিবার রাত ও রোববার ইসরাইলকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। বেশিরভাগ ড্রোন-ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলের ৯টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সফল হয়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব রয়েছে ইরানের। সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে।

প্রসঙ্গত, ৭ অক্টোবার গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর পাকিস্তানও ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে।

সূত্র : জিও টিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com