1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

দৌলতদিয়া যৌনপল্লীর ‘সর্দারনী’ ঝুমুর ও তার স্বামী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী সর্দারনী ঝুমুর বেগম (৪২) এবং তার স্বামী ইউপি সদস্য জলিল ফকির (৪৪)কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রোববার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। ওসি উল্লেখ করেন যে, ঝুমুর বেগম দৌলতদিয়া যৌনপল্লীর একজন প্রভাবশালী সর্দারনী ছিলেন। তিনি ৫ আগস্টের আগ পর্যন্ত যৌনপল্লীর ভেতরে প্রভাব বিস্তার করে একটি মাদক ব্যবসার স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে যৌনপল্লী সংলগ্ন হোটেল নিরালা বোডিংয়ের সাত নম্বর কক্ষ থেকে একটি বিদেশি মদের বোতল ও দুটি রয়্যাল ডাচ বিয়ারসহ ঝুমুর বেগমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় চলমান আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার আসামি হিসেবে ঝুমুর বেগমের স্বামী জলিল ফকিরকে শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে হোটেল নিরালা বোডিং থেকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ঝুমুর বেগম বাংলাদেশের সাবেক অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। হাবিবুর রহমানের ক্ষমতার প্রভাবে তিনি যৌনপল্লীতে অসহায় নারী ঐক্য সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের সভাপতি পদ ব্যবহার করে তিনি পল্লীর যৌনকর্মীদের নিয়ন্ত্রণ করতেন এবং পরিচালনা করতেন মাদক ব্যবসা ও জুয়ার আসর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com