1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

দেশ গঠনে তারুণ্যের প্রতীক তারেক জিয়ার ৩১ দফার বিকল্প নেই: জাকির হোসেন ধলু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:দেশ গঠনে তারুণ্যের প্রতীক তারেক জিয়ার প্রণীত ৩১ দফা কর্মসূচির বিকল্প নেই উল্লেখ করে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও তৃণমূলের প্রিয় নেতা মোহাম্মদ জাকির হোসেন ধলু বলেছেন, “আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।”

শনিবার (১১ অক্টোবর) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শালবন কমিউনিটি সেন্টারে বীরগঞ্জ ও কাহারোল উপজেলা পর্যায়ের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

ধলু বলেন, “সময় এসেছে ঘরে বসে থাকার নয়। আমাদের দামে গঞ্জে, পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে।” তিনি আরও বলেন, “ব্যক্তি নয়, দল বড়; আর দলের চেয়েও বড় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের সময় তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে ছিলাম, এখনো আছি।”

তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, “তারেক রহমান মাঠ পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন। যদি তিনি আমাকে মনোনয়ন দেন, ইনশাল্লাহ দিনাজপুর-১ আসনটি আমরা তারেক রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব।”

সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম দুলাল, আক্কাস আলী, মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় তৃণমূলের নেতাকর্মীরা ধলু ভাইয়ের নেতৃত্বে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com