1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

দেশে করোনায় টানা তৃতীয় দিন মৃত্যুহীন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে টানা তৃতীয় দিনের মতো মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ।

এ পর্যন্ত দেশে করোনায় মোট ২৯ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২৩৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে।

এর আগে গত মঙ্গলবার ও বুধবার দেশে করোনায় মৃত্যুশূন্য ছিল।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫২টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭৯১টি নমুনা। শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৫৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com