1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই: বাণিজ্য উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, মানুষের কষ্ট বুঝি, বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই।

সোমবার (১১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের তিনি বলেন, মুদ্রাস্ফীতির ফলে ভোক্তাদের যে পরিমাণ খরচ বেড়েছে-সেই তুলনায় ক্রয় ক্ষমতা বাড়েনি। কোনো মন্ত্রের মাধ্যমে তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। এ ব্যাপারে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক দল বা নিজের কোম্পানি ও আত্মীয়-স্বজন কারও কোনো প্রতিনিধিত্ব করছি না এখন। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের নতুন এ উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com