1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি মহল: রিজভী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। সংখ্যালঘুদের বাড়িগড়ে হামলা করছে, ডাকাাতি করছে, বিভিন্ন অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, আপনারা দেখছেন গতকাল দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসীগোষ্ঠী আগুন ধরিয়ে দিয়েছে। সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিচ্ছে এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না। এগুলো সন্ত্রাসীদের কাজ।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপিসহ আন্দোলকারী কেউ সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে না। সকল অপকর্ম করছে আওয়ামী সন্ত্রাসীরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে আবলতাবল বক্তব্য বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, সে একেকবার একক রকম কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানান দলটির এই সিনিয়র নেতা।

তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যকে পূর্ণ সমর্থন করেন তারা। তিনি বলেন, কি বিপদজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে শিক্ষার্থীরা স্বৈরাচারকে পদত্যাগে বাধ্য করেছে। এ আন্দোলন করতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অনেকের অবস্থা এখনও গুরুতর। আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি।

এর আগে তিনি ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক ইকবাল, মেহেবুব মাসুম শান্ত, ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ ঢাকা মেডিকেলের চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com