1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে

দুমকি উপজেলার মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন।।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

জাকির হোসেন হাওলাদার। দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, লোহালিয়া নদীতীরের সন্তোষদি এলাকায় অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। রবিবার দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন জানায়, খাস জমি ও ফসলি জমিতে অবৈধভাবে নির্মিত চিমনি ও চুল্লিসহ ইটভাটার পুরো স্থাপনাই ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দল পানি ছিটিয়ে কাঁচা ইট নষ্ট করে দেয়। পরিবেশ বিধিমালা না মেনে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন ও বেচাকেনার অভিযোগ ছিল ভাটাটির বিরুদ্ধে।প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর একই ইটভাটায় অভিযান চালাতে গেলে ভাটার মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তখন অভিযানের মাঝপথে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা।স্থানীয় সূত্র জানায়, আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে ইট উৎপাদন ও বিক্রি অব্যাহত রাখে। বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে পুরো ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়।
প্রশাসন বলেছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com