1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

জাকির হোসেন হাওলাদার।দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।অদ্য সন্ব্যা সাড়ে ৫ টায় লেবুখালী হোটেল বিরতিতে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ তাং, সহ:অধ্যাপক শাহরিয়ার শারমিন,পবিপ্রবি’র আইন উপদেষ্টা এডভোকেট আনিসুর রহমান ।সভা পরিচালনা সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন,বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল।এ দল আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। পরে তিনি শীতার্ত দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারী ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো:মাহফুজুর রহমান সবুজ, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম টিটো, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক কৃষিবিদ হাচিব মোহাম্মদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক ড.রাহাত মাহমুদ,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু,এডভোকেট মাকসুদুর রহমান, জেলা যুবদলের নেতা বাপ্পি,স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, নুরুল আমিন,দুমকি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন শরীফসহ দুমকি উপজেলা বিএনপি,যুবদল,ছাএদল,কৃষকদলের নেত ও কর্মীবৃন্দ। এর আগে আছর নামাজবাদ দুমকি বিএনপি’র কার্যালয়ে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com