1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে

দুমকির মুরাদিয়ায়, কৃষকের ২টি গাভী লুটে নিলেন জামায়াত নেতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে

দুমকী ( পটুয়াখালী ) প্রতিনিধি॥ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে দুইটি গাভী জোরপূর্বক লুটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক জলিল প্যাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর ১২টার দিকে।অসহায় বারেক মজুমদার এ বিষয়ে নিরুপায় হয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে অভিযোগ জানান। পরে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজা সিকদার সহ পঞ্চায়েত বাজারে শনিবার সন্ধ্যায় বৈঠক বসে। সেখানে জলিল প্যাদা দাবি করেন—বারেকের ছেলে ঢাকায় থাকা আমিনুলের কাছে তার ভাই টাকা পাবে, সে টাকাই আদায়ের জন্য গাভী দুইটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান বলেও তিনি জানান।বারেক মজুমদার বলেন, তাঁর ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। কারও সঙ্গে টাকার লেনদেন হয়েছে কি না তিনি জানেন না। “আমাকে দুর্বল ভেবে ছেলের কাছে টাকা পাওয়ার অজুহাত দেখিয়ে আমার গরু নিয়ে গেছে,” অভিযোগ করেন তিনি।
জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “তার ছেলের কাছে টাকা পাই। তাই পাওনা আদায় করতেই গরু দুটি নিয়েছি।”ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, “বিষয়টি নিয়ে বৈঠক করেছি। জলিল প্যাদা টাকার কথা বললেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com