1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী

দুই মামলায় খালাস পেলেন বিএনপিনেতা সালাউদ্দিন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কক্সবাজার আদালত থেকে দুই মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার জাবেদের আদালতে বিচারাধীন এ দুইটি মামলা থেকে তাকে খালাস দেন।

আদালত থেকে বেরিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, গেল ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের কাছে রাজনৈতিক নেতা ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ গায়েবী মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। যদি সেসব মামলা থেকে তাদের খালাস দেয়া হয় তাহলে দেশের জনগণ ও গনতন্ত্র মুক্তি পাবে।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভিত্তিহীন মিথ্যা মামলা থেকে আদালত আজ আমাকে মুক্তি দিয়েছেন। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

কক্সবাজারের আইনজীবী আবু সিদ্দিক ওসমানী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এই মামলা দুটিতে সরকার কিংবা বেসরকারি সাক্ষী আদালতে হাজির হয়নি। সেই মর্মে মামলা দুটি ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় খারিজ করে সব আসামিকে অব্যহিত দেন আদালত।

সালাহউদ্দিন আহমেদের আইনজীবী জানান, ২০০৭ সালে চকরিয়া উপজেলার পালাকাটা এলাকার বদিউর রহমান ও বদরখালীর মাহমুদুল হক বাদী হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দুটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com