1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

দিল্লিতে তাপমাত্রা নামল তিনের ঘরে, রেড অ্যালার্ট জারি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে দেশটির আবহাওয়া দপ্তর। শহরটিতে শনিবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এমন পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, আবহাওয়া দপ্তর জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) ঠান্ডা এবং ঘন কুয়াশার পরিপ্রেক্ষিতে রেড অ্যালার্ট জারি করেছে। এর আগে গতরাতে দিল্লিতে সর্বনিম্ন ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

দিল্লি এবং দেশের অন্যান্য অংশে আবহাওয়ার এ পরিস্থিতিতে রাজধানীগামী অন্তত ১৮টি ট্রেন ছাড়তে ১-৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, কুয়াশার মধ্যে কম দৃষ্টিসীমার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটও দেরিতে ছেড়েছে। এ সময় মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মকর্তারা।

ভারতের আবহাওয়া দপ্তরের মতে, দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং অবজারভেটরিতে ভোর সাড়ে ৫টায় দৃষ্টিসীমা ছিল ২০০ মিটার। এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই। ভিডিওতে জাতীয় রাজধানীর বিভিন্ন জায়গায় সকালে ঘন কুয়াশার আস্তরণ দেখা গেছে।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সকাল ৯টায় দাঁড়িয়েছে ৩৬৫। এদিন দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। আর ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে রাজস্থানে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com