1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

দাউদকান্দি উপজেলা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি  আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার  (দুই সেপ্টেম্বর) বিকাল চারটায় উপজেলার দাউদকান্দি বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটি অন্য তম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

ড. খন্দকার মোশারফ হোসেন আপন জন দাউদকান্দি উপজেলা সাবেক সভাপতি সামসু বলেন, “আমার সময় শেষ আমি আর বেশি দিন বাঁচবো না, ইনশাআল্লাহ অবশ্যই সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তুমি(খোন্দকার মারুফ হোসেন) অবশ্যই দাউদকান্দি ও তিতাস উপজেলা বিএনপি এমপি হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে। আমরা যারা স্টেজ এ বসে আছি, সামনের সারির চেয়ার ও যারা বসা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করিবে।”

ড. খোন্দকার মারুফ হোসেন বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে সামনের সারিতে যারা বসে আছেন সকল ত্যাগী নেতাদের অবশ্যই মূল্যায়ন করা হবে।”
তিনি আরো বলেন, দাউদকান্দি উপজেলার দরবেশ বাবার কারণে গত সতেরো বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও সভা সমাবেশ করতে পারি নাই। বৈষম্য ছাত্র আন্দোলন এবং বিএনপি অঙ্গসংগঠন এর আন্দোলনে ৫ই আগষ্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। ৭ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়।
তারেক জিয়া লন্ডন থেকে বিএনপি অঙ্গসংগঠন এর উদ্দেশে বলেন, স্বৈরাচারী শাসক এর পতন হলো আমাদের প্রি টেস্ট পরীক্ষা ছিল, সামনের নির্বাচন হলো আমাদের জন্য টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় অবশ্যই আমাদের উত্তীর্ণ হতে হবে এবং আমরা অবশ্যই সরকার গঠন করবো। খুব খারাপি চাঁদাবাজি বাংলার মাটি তে ঠাঁই নাই। তিনি আরো বলেন, দলের নাম ভাঙিয়ে যেই চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ড.খোন্দকার মারুফ হোসেন বলেন, আমি যদি ক্ষমতায় আসি দাউদকান্দি, হোমনা, মেঘনা, তিতাস উপজেলায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি হতে দিবো না। সিএনজি, ওটো রিক্সা, ও সকল যানবাহনে কোনো রকম চাঁদাবাজি করতে দিবো না।

বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থতার কারণে মাহফিল ও অংশগ্রহণ করতে না পারায় ফোনালাপ এ দাউদকান্দি, হোমনা, মেঘনা, তিতাস উপজেলার মানুষদের শুভেচ্ছা বার্তা দেন।

সবশেষে দোয়া ও মোনাজাত এর ব্যবস্থা করা হয়।

উক্ত দোয়া মাহফিল ও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, আবুল হাসেম চেয়ারম্যান, এম এ লতিফ ভূইয়া, জসিম উদ্দিন,ভিপি জাহাঙ্গীর, সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদার, ভিপি শাহাবুদ্দিন, চেয়ারম্যান আলাউদ্দিন, কাউচার আলম সরকার,শরীফ চৌধুরী,রোমান খন্দকার আরও অনেকে।
সভাপতি করেছেন নুর মোহাম্মদ সেলিম সরকার।
উক্ত অনুষ্ঠানে বঙ্গ নিউজ বিডি ২৪. কম এর সম্পাদক এবং প্রকাশন এস এম শাহাজালাল সাইফুল এবং দাউদকান্দি ডিজিটাল প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com