1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ

দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৪ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মিয়াজীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারশ প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার,উপজেলা নির্বাহী অফিসার,দাউদকান্দি মডেল থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী উল্লেখ্য করেন দুপুরে একই ইউনিয়নের লক্ষীপুর বালুর মাঠ সংলগ্ন নির্বাচনী প্রচারনায় গেলে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই দোলনের নির্দেশে নৌকা প্রতীকের কর্মীরা নির্বাচনী প্রচারণায় বাধা ও অতর্কিত হামলার চালায়, এতে আনার প্রতীকের কয়েকজন কর্মী আহত হয়। এ সময় হামলাকারীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী পোষ্টার,ব্যানার,লিফলেট ও পোষ্টার লাগানো সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয় বলে অভোযোগে উল্লেখ্য করেন।
হামলা পরে পুলিশে খবর দেন আলী আহম্মেদ মিয়াজী ।
এ ঘটনায় তিনি রিটারর্নিং কর্মকর্তা,উপজেলা নির্বাহী অফিসার,দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত নৌকা প্রতীকের চেয়ারমম্যান প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই বিল্লালুর রশিদ দোলন বলেন, অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। ঘটনাস্থলেই তিনি ছিলেন না। এ সময় তিনি তার বাড়িতে ছিলেন। কে বা কারা নৌকার নাম ব্যাবহার করে এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি নির্বাচনের রিটারর্নিং কর্মকর্তা আশরাফুন নাহার বলেন আমরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী অভিযোগ পেয়েছি প্রথমবারের মতো নৌকা প্রতীকের প্রার্থীকে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে পুনরায় এ রকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com