1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

দাউদকান্দিতে মান্নান মিয়া নামে ষাটোর্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দিতে মান্নান মিয়া নামে ষাটোর্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গুলা গ্রামের মোল্লা বাড়ীর মৃত আলী আজগরের ছেলে মান্নান মিয়া ও তার ছেলে সোহেল কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করতেন। প্রতিদিন সন্ধ্যার পরে ঘরের পাশেই জনৈক নাসিমা বেগমের চা দোকানে সময় কাটাতেন। সেই দোকানের একটু দুর থেকেই মান্নান মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মান্নান মিয়ার ছেলে মো সোহেল বলেন, গতকাল(মঙ্গলবার) সন্ধ্যার পর আমি দোকানে বসা ছিলাম। যখন বাবা দোকানে যায় আমি চলে আসি। আমার ঘর থেকে দেখা যায়, রাত সাড়ে নয়টার পরও বাবা দোকানে বসা ছিল। কখন ঘুমিয়ে গেছি বলতে পারিনা, পাশের ঘরের লোকজন সকালে এসে খবর দেয় তোর বাবারে মাইরা ফালাই রাখছে।

তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবা ছোট বড় সবার সাথে সবসময়ই হাসিঠাট্টা করতো। বাবার কোন শত্রু ছিলোনা। আমার বাবার হত্যাকারী যেইহোক সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীর ফাসির দাবী জানাই।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, আব্দুল মান্নানের মরদেহ তার বাড়ির পাশ থেকেই উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে তার শরীরে কোন রকমের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে যেখানে মরদেহ পাওয়া গেছে, ওইজায়গায় চলাচলের পথে টেনে হেঁচড়ে নেয়ার মতো চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। বাড়ীর পাশের দোকান মালিক নাসিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com