1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ড্রেজার ভাঙচুর, জরিমানা আদায়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের দুর্গাপুর, পাঁচভিটা ও চন্দ্রশেখরদী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত দুইটি ড্রেজার ভেঙে ফেলা হয় এবং অপর একটি ড্রেজারের মালিককে শর্তসাপেক্ষে ২০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। একই সঙ্গে ড্রেজারের পাইপ ভেঙে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, এসআই আবু বকর ও তার নেতৃত্বাধীন পুলিশ ফোর্স, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঘটনাস্থলে দুটি ড্রেজারের মালিককে পাওয়া যায়নি। মালিক অনুপস্থিত থাকায় ড্রেজার দুটি ভেঙে ফেলা হয়। তবে অপর এক ড্রেজারের মালিককে পাওয়া গেলে শর্তসাপেক্ষে নগদ জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে এসিল্যান্ড রেদোয়ান ইসলাম বলেন, “কৃষি জমি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ যদি অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটে, তাহলে অবশ্যই প্রশাসনকে অবহিত করবেন। প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।”

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযান পরিচালনা হলে কৃষি জমি রক্ষা পাবে এবং পরিবেশ বিপর্যয় রোধ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com