1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

দাউদকান্দিতে বর্ণাঢ‌্য আয়োজনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৭৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : দু‌নিয়ার মজদুর এক হও বাংলা‌দে‌শের মেহন‌তি মানুষ এক হও-এ স্লোগা‌ণে জাতীয় শ্রমিক লী‌গের ৫৩তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লী‌গের আ‌য়োজ‌নে জাতীয় ও দলীয় পতাকা উ‌ত্তোলন,জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে পুষ্পার্ঘ্য অর্পণ,কেককাটা ও আ‌লোচনা অনু‌ষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের কার্যাল‌য়ে উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিবউদ্দিন রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেরে আলমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অ‌তি‌থি হিসেবে ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লিল মিয়া,মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন ,ইদ্রিস আলী ,মোশারফ হোসেন, আব্দুল আউয়াল ,আবু সায়েম বাবু ,মুক্তিযোদ্ধা আবুল বাশার, শাওন, শান্ত প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

আমরা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠ‌নের লোক। সকল দ্বিধাদন্দ ভুলে সংগঠ‌নের ও আগামী;নির্বাচনের স্বা‌র্থে আমা‌দের কাজ করতে হবে। জননেত্রী শেখ হা‌সিনার হাতকে শ‌ক্তিশালী করতে দেশের উন্নয়নের ধারাকে অব‌্যাহত রাখতে আগামী নির্বাচনকে মাথায় রেখে কর্মকান্ড প‌রিচালনা করতে হবে। বঙ্গবন্ধুকে হত‌্যার পর দেশের সরকা‌রি মিল কল কারখানাগু‌লো বেসরকা‌রিকরন করা হয়। এতে হাজার হাজার শ্রমিক তাদের চাকু‌রি হারান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com