1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

দক্ষিণ আফ্রিকা চাপে, জেতার জন্য খেলবো: সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রত্যেক দল একটি করে ম্যাচ খেলেছে। তারপরও টি-২০ বিশ্বকাপের ২ নম্বর গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে বাংলাদেশের নাম। অথচ গ্রুপে আছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের সঙ্গে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস। এমন সময় টি-২০ বিশ্বকাপের ১৫ বছরের ইতিহাসে আর কখনো আসেনি। অবশ্য এর আগে তো কখনো দ্বিতীয়পর্বে কোনো ম্যাচই জেতেনি বাংলাদেশ।

নেদারল্যান্ডের বিরুদ্ধে ৯ রানের জয়ে নেট রানরেট ০.৪৫, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে জিতেও ভারতের রানরেট ০.০৫। গ্রুপের একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের নামের পাশে একটি করে পয়েন্ট যোগ হলেও নেট রানরেটের ঘর ফাঁকা। আর প্রথম ম্যাচে হেরে যাওয়ায় পাকিস্তান ও নেদারল্যান্ডসের নামের পাশে কোনো পয়েন্টই যোগ হয়নি।

টাইগারদের প্রতিপক্ষ এবার দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মতে, পয়েন্ট হারানোর কারণে চাপে থাকবে টেম্বা বাভুমার দল। প্রোটিয়াদের বিপক্ষে লড়াইয়ের আগের দিন বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এই কথা বলেন বাঁহাতি অলরাউন্ডার।

বাংলাদেশ জেতার জন্যই খেলবে জানিয়ে সাকিব বলেন, ‘আমরা ম্যাচটা খেলতে নামবো জেতার জন্য। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, দক্ষিণ আফ্রিকার জন্যও। প্রথম ম্যাচে ওদের দুই পয়েন্ট পাওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু পায়নি। তো ওদের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই, একটু হলেও চাপ থাকবে। সেখানে আমরা ম্যাচ জিতে এসেছি।’

গ্রুপ-২ এ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য দলগুলো হলো ভারত, পাকিস্তান ও জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট হারানোয় কিছুটা ব্যাকফুটে আছে প্রোটিয়ারা। সেই সুযোগ কাজে লাগাতে চায় ১৫ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জেতা বাংলাদেশ।

অধিনায়ক সাকিবের চোখ সেমিফাইনালে। এজন্য দক্ষিণ আফ্রিকাকে হারানো হবে বড় অর্জন। বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার বললেন, ‘অবশ্যই (সেমিতে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়) খুবই গুরুত্বপূর্ণ। এখন এমন একটা ম্যাচ, আমরা যদি জিতে যাই, যেটা বললাম যে আমাদের যে এমন কিছু করার সামর্থ্য আছে সেটা প্রমাণ করার কাছাকাছি চলে যাবো। তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com