1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

দক্ষিণ আফ্রিকায় করোনায় একদিনে মারা গেলেন ৬ বাংলাদেশি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ দক্ষিণ আফ্রিকায় মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ছয়জনসহ দুদিনে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে ৩৫ প্রবাসীর মৃত্যু হলো।

মঙ্গলবার (২০ জুলাই) দেশটির প্রিটোরিয়ায় সকাল ৭টায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন কবির। কয়েক দিন আগে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। হুমায়ুন কবিরের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে।

এছাড়া মারা যান মোহাম্মদ মাসুম আহাম্মেদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রফিক, সাঈদুজ্জামান ও হাফেজ মুহাম্মদ সুমন মিয়া। গতকাল সোমবার (১৯ জুলাই) মধ্যরাতে নাছির উদ্দীন নামে এক প্রবাসী বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইচুরি ইউনিয়নে। নাছির উদ্দিন গত এক মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রেস্টের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দেশটির জোহান্সবার্গ, নর্থ ওয়েস্ট প্রভিন্সের রাস্টেবার্গ, মাফিকিং, জিরাস্ট ও ব্রিটস এলাকার অসংখ্য বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত যাদের বয়স ৩৫ থেকে ৪৯-এর মধ্যে, তাদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। ১৫ জুলাই থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে সেন্টারগুলোতে উপস্থিত হয়ে প্রবাসীরা ভ্যাকসিন নিতে পারছেন।

দেশটির স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়ে ৬৭ হাজার ৩০১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২৪ লাখের অধিক মানুষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com