1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নতুন এক ইতিহাস গড়ল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের সব ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নে টস জিতে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা সব উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতে কাইল ভেরাইনার সঙ্গে ৬.৫ ওভারে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কুইন্টন ডি কক। এরপর মাত্র ৩৭ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।

আফ্রিকা শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। তার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। আগের ম্যাচে ৬২ রান সাবেক এই অধিনায়ককে এদিন ১২ রানে সাজঘরে ফেরান মিরাজ। তার বিদায়ে ৬.৫ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট হারায় আফ্রিকা।

এরপর জোড়া আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। তার শিকার হয়ে মাত্র ৩ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন কাইল ভেরেইনি ও ওপেনার জানেমান মালান।

তিন ম্যাচ সিরিজেরে প্রথম খেলায় ওপেনিংয়ে ব্যাট করা ভেরেইনাকে ২১ রানে এলবিডব্লিউ করেন তাসকিন আহমেদ।

বুধবার অঘোষিত ফাইনালে তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরেন ভেরেইনা। বলটি তার ব্যাটে লেগে এক ড্রপ খেয়ে স্টাম্পে আঘাত হানে। এদিন তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ৯ রান করার সুযোগ পান দক্ষিণ আফ্রিকার এই টপঅর্ডার ব্যাটসম্যান।

তাসকিনের পর দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা। ১১ বল খেলে মাত্র ২ রানে ফেরেন প্রোটিয়া এই অধিনায়ক। তার বিদায়ে ১৫.৫ ওভারে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

সাকিবের পর আফ্রিকা শিবিরে আঘাত হানেন তরুণ পেসার শরিফুল ইসলাম। তার বলে মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভেন দার ডুসেন। ১৮.১ ওভারে দলীয় ৮৩ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন ডুসেন। এরপর পিটোরিয়াস, মিলান ও রাবাদাকে ফেরান তাসকিন আহমেদ। ২৯ ওভার শেষে ১২৬ রানে ৮ উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। পরে ৩৪.৪ ওভারে নিগিদি সাকিবের শিকার হলে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১৪৪। শেষদিকে মাহারাজ ঝড়ো ইনিংস খেলেন। পরে তিনি রান আউট হলে ৩৭ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তাসকিন মাত্র ৩৫ রানে ৫ উইকেট তুলে নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com