1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

থার্টি ফাস্ট নাইটে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাদারীপুরের সদর উপজেলা ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট উপলক্ষে দেখা করার কথা বলে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২ জানুয়ারি) সকালে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১ জানুয়ারি) রাতে রাজৈর উপজেলার কুন্ডুবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা শাখারপাড়ে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো, রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার এসকান্দার ফকিরের ছেলে শামীম ফকির ওরফে হাসান (২০) ও পাট্টু মোল্লার ছেলে ইমন মোল্লা ওরফে রাব্বি (১৬)।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে কয়েক দিন আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় হাসানের। শনিবার বিকেলে ভুক্তভোগীকে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাজৈর উপজেলার শাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যান প্রেমিক হাসান। এ সময় হাসানের সঙ্গে ছিল তার বন্ধু রাব্বি। দেখা করতে গেলে ভুক্তভোগী কিশোরীকে জোর করে শাখারপাড় ব্রিজের পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে হাসান ও রাব্বি। ধর্ষণের ফলে ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে পড়লে দুই বন্ধু তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের স্বজনরা একই দিন রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষায় প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর বাবা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে রোববার রাতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com