1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

তৈমূর আমার কাকা নন, ভাইস্তাও নন: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হারার পর অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘তৈমূর আলম খন্দকারকে তার দল যেভাবে হ্যান্ডলিং করেছে, আমি একজন নাগরিক হিসেবে মনে করি, এটা সঠিক হয়নি। যদিও তিনি আইভীর কাকা। তিনি (তৈমূর) আমার কাকা নন, ভাইস্তাও নন। আমি মনে করি, তার প্রতি তার দল (বিএনপি) অবিচার করেছে। এটা সুশীল সমাজের দেখা উচিত।’

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন: জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া এবং অভিজ্ঞতা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে মন্ত্রী এসব মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তৈমূর আলম খন্দকারের যে দুর্ভাগ্য দেখলাম, নির্বাচনে হারার পরে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। আগে কেন করল না? তার মানে দে ওয়্যার ওয়েটিং, যদি কোনো কারণে তিনি চলে আসেন, তাহলে তো হলোই। এ ধরনের অপরচুনিস্টিক আচরণ দিয়ে বহুদলীয় রাজনীতি করা যাবে না।’ আইভীর উদ্দেশ্যে এম এ মান্নান বলেন, ‘ষড়যন্ত্র নিয়ে তিনি প্রায়ই কথা বলেন। অস্বস্তি নিয়ে হয়তো অনেক কিছু বলতে পারেন না। আমরা আশা করব, এই ষড়যন্ত্র ধীরে ধীরে কাটবে। ২০ বছর আগে যখন তিনি মাঠে নেমেছিলেন তার তুলনায় পর্যায়ক্রমে এটা কমে আসছে বলে আমি মনে করি। আমার ভুল হতে পারে।’ তিনি বলেন, ‘ব্যক্তি আইভী ও আওয়ামী লীগের ইমেজের কারণে তিনি (আইভী) জয়লাভ করছেন। বাকি ষড়যন্ত্রের যে ভীতিটুকু আছে সেটাও কমে যাবে। আইভীর জয়ে আমাদের দল অনেক আনন্দিত। ভোট নিয়ে অনেক কথা হয়। তবে নারায়ণগঞ্জের এই ভোট অভিযোগগুলোকে ভাসিয়ে দিয়ে যাবে বলে আমার ধারণা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com