1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ

তৈমূরের জনসংযোগে আ.লীগ-বিএনপি-জাপার নেতারা!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মী, জাতীয় পার্টির নেতাকর্মী, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে জনসংযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল থেকে বন্দরের ২৫ নং ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে এ জনসংযোগ শুরু হয়। এ জনসংযোগে অংশগ্রহণকারীরা তৈমূরের হাতি মার্কা পক্ষে ভোট চেয়ে মিছিল করেন এবং সবার কাছে দোয়া চান।

এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, বন্দর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির দেলোয়ার হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির এহসান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির মাকসুদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম টিটু, বন্দর থানা বিএনপির সভাপতি নুর উদ্দিন, সদর থানা ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পেশাজীবী, নাগরিক ঐক্যের নেতাকর্মী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে মিছিলে অংশ নিতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com