1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

তেল-চিনির বাজারে ফের অস্থিরতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভোজ্য তেল ও চিনির বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। আর ভোজ্য তেল পাম ও সয়াবিনের দাম এক সপ্তাহে কেজিতে বেড়েছে ১০ টাকা।

দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাত দিচ্ছেন। এদিকে প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় অস্বস্তিতে রয়েছেন নিম্ন-মধ্য আয়ের মানুষ।

এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে। তেলের দামের ক্ষেত্রে আমদানি মূল্যের সঙ্গে স্থানীয় মূল্য পর্যালোচনা করা হচ্ছে।

শুধু তেল আর চিনি নয়, চলতি সপ্তাহে এক-দুই টাকা করে বেড়েছে সরু চালের দামও। এ ছাড়া আদা-রসুন, সবজি, ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী বাজার ঘুরে দেখা যায়, চায়না আদা এক সপ্তাহ আগে প্রতি কেজি ১৩০ টাকায় পাওয়া যেত। এখন তা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। রসুন কেজিতে ১০ টাকা বেড়ে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম নেমে গিয়েছিল তলানিতে। গত সপ্তাহে ১১০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে। আজ ১৩০ টাকা কেজিতে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি নাজির হোসেইন বলেন, দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। সরকারকে কঠোরভাবে বাজার মনিটর করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com