1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রধান আসামী মো. আরমান হোসেনকে (৩২) গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামি মো. আরমান হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।

সোমবার (১১ আগস্ট) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার আরমানকে সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরিহিত অবস্থায় দেখা যাওয়া ওই আসামির নাম মো. আরমান। গোপন সংবাদ পেয়ে রাজধানীর উত্তরা এলাকা থেকে সোমবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

পুলিশ জানায়, এ মামলায় নিহত তুহিনের স্ত্রী ও পরিবার আজ মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিন বিকেল ৩টায় কমিশনার গাজীপুরের সকল সাংবাদিকের সঙ্গে কথা বলবেন।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

সাংবাদিক তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

হত্যাকাণ্ডের পর তার ভাই মো. সেলিম বাদী হয়ে মহানগরীর বাসন থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ে করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com