1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

তুমি আমার কাছে সৃষ্টিকর্তার দেয়া অমূল্য উপহার: শাকিব খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন আজ। ছেলের পঞ্চম জন্মদিনে আপ্লুত ঢালিউড সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন।

পোস্টে শাকিব লেখেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি।’

শাকিব খান আরও লেখেন, ‘তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকব না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাহাম খান জয়।’

শাকিব জয়কে নিয়ে দুটি ছবিও শেয়ার করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেইজে। এতে দেখা গেছে জয় সানগ্লাস পরে বাবার কোলে বসে আছে।

শাকিবের এই পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টটি দেওয়ার ৪৯ মিনিট পরেই ২৯ হাজার ফেসবুক ব্যবহারকারী এতে লাইক দিয়েছেন। মন্তব্য করেছেন ৩ হাজারের বেশি মানুষ। শেয়ার করেছেন ১১৭ জন মানুষ।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়কে জন্ম দেন অপু বিশ্বাস।

শাকিব আর অপুর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। জয় থাকেন মায়ের সঙ্গে। তাই নিজের জন্মদিনে বাবা-মাকে একসঙ্গে কেক কাটার সুযোগ জয় পায়নি কখনও। তবে দুজনের কাছ থেকেই আলাদা আলাদা মেলে স্নেহ-মমতামাখা ভালোবাসা, শুভেচ্ছা ও দোয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com