1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়িতে- সিআইডি তল্লাশি খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ।

তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

সারাদেশে তীব্র তাপদাহ চলছে। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। তাই এই তাপদাহে ঢাকা শহরের সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি আনয়নে সুপেয় পানির ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ বুধবার সকাল থেকে ঢাকা শহরের বিভিন্নস্থানে ১৮০০ লিটারের ওয়াটার ট্যাংক স্থাপন করে এই সেবা প্রদান করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানানো হয়, ঢাকা শহরের সচিবলায়ের সামনে, ধানমণ্ডির ৫নং সড়কসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। যতদিন এরকম তীব্র তাপদাহ চলমান থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।
ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় সামন্যতম ক্লান্তিতে থাকবেন তারা এই ওয়াটার ট্যাংকি থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুইজন ফায়ারফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশব্যাপী করার উদ্যোগ রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com