1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তিতাসে অবৈধ অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনীর চৌকস কর্মকর্তারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথবাহিনীর নেতৃত্বে কুমিল্লা জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ২৭ অক্টোবর   ( রবিবার) আনুমানিক  রাত  ১  ঘটিকায় বিএ- ৯৫৭৭ মেজর বরকতুল্লাহ আহমেদ মাহমুদুর রহমান এবং বিএ-১১৫৭০ লেঃ মোঃ আল সোয়ানুর ইসলাম, ৩ ইবি এর নেতৃত্বে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রামঃ শাহপুর, পোস্টঃ মজিদপুর ইউনিয়ন, থানাঃ  তিতাস, জেলাঃ কুমিল্লা এ মোঃ জসিম নামক একজন মানব পাচারকারী তার নিজ বাড়িতে অবস্থান করছেন। পরবর্তীতে যৌথ টহল দল কর্তৃক উক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যক্তির প্রতিবেশী মোঃ বাবু এর নিকট অবৈধ অস্ত্র রয়েছে বলে জানা যায়।এমতাবস্থায় মোঃ বাবু এর বাড়িতে যৌথ টহল দল তল্লাশী অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ১টি অবৈধ পিস্তল এবং ২ রাউন্ড ৭.৬২ মি:মি: বল এ্যামোনিশন উদ্ধার করতে সক্ষম হন। উল্লেখ্য, আটক মোঃ জসিম এর বিরুদ্ধে অপরাধমূলক কোন কিছু না পাওয়ায় তাকে যৌথ টহল দল কর্তৃক ছেড়ে দেওয়া হয়।

আরোও উল্লেখ্য যে, প্রতিবেশী মোঃ বাবু পলাতক থাকায় যৌথ টহল দল কর্তৃক তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ তিতাস থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com