1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

তিউনিসিয়াকে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল অস্ট্রেলিয়ার। তবে তিউনিসিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে খেলতে নেমে দারুণ প্রত্যাবর্তন দলটির। ১-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে। সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডের আশাও বাঁচিয়ে রাখল গ্রাহাম আর্নল্ডের দল।

শনিবার (২৬ নভেম্বর) আল জানোব স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে মিচেল ডিউকের করা একমাত্র গোলে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

সুপার সিক্সটিনের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই জয়টা গুরুত্বপূর্ণ ছিল। কানাডার বিপক্ষে ড্রয়ের পর আজ জিততে পারলে অনেকটাই এগিয়ে থাকতো তিউনিসরা। তবে তাদের স্বপ্নভঙ্গ করে নিজেদের পথ আরও মসৃণ করল অস্ট্রেলিয়া।

আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটিতে দুই দলই গোলের খোঁজে মরিয়া ছিল। সুযোগও পেয়েছিল বেশ কিছু। তবে সেভাবে কাজে লাগাতে পারেনি কেউই।

প্রথমার্ধে ম্যাচের ১৯ তম মিনিটে এগিয়ে যাবার সুযোগ এসেছিল তিউনিসিয়ার সামনে। তবে ইউসেফ মাসাকনি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন পুরোপুরি।

তবে তিউনিসরা সুযোগ হারালেও ভুল করেনি অস্ট্রেলিয়া। মিনিট তিনেক পরই চমৎকার হেডে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ডিউক। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে গোলপোস্টকে পেছনের দিকে রেখে এবং না তাকিয়েই নিখুঁত হেড করেন এই ফরোয়ার্ড।

এমন গোলের পেছনে তিউনিসিয়ার নড়বড়ে রক্ষণের দায়টাও কম নয়। ডিউক হেড নেয়ার সময় কাছাকাছি ডিফেন্ডার থাকলেও তাকে কেউ চ্যালেঞ্জই জানাতে পারেনি।

প্রথমার্ধের পর দ্বিতীয় হাফেও দুই দল বেশ কিছু সুযোগ মিস করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com