1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

তারেক রহমানের ৩১ দফার মধ্যে ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ: আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভবিষ্যৎ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোয় একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিতে পারবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রূপনগর ট ব্লক ইসলামিয়া স্কুল মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি পোস্ট ফুটবল টুর্নামেন্ট–২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, খেলাধুলা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কার্যকর মাধ্যম। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপি খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ করে তোলা হবে। তিনি আরও জানান, খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামোতেও ইতিবাচক রূপান্তর আসবে।

তিনি ঘোষণা দেন, আগামী ২৭ সেপ্টেম্বর জিয়া উদ্যানের লেকে দেশের বরেণ্য সাঁতারুদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৯ সেপ্টেম্বর জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তিনি বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য খেলাধুলাকে যুবসমাজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে। মিরাজ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সর্বশক্তি নিয়োজিত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

এরআগে সকালে পল্লবীর লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল অভিভাবক প্রতিনিধি ও শিক্ষকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com