1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আগামী ১৬ জুলাই (বুধবার) বিকাল ৪টায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিক্ষোভ মিছিলটি দাউদকান্দি বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্বরোড স্মৃতিস্তম্ভ পর্যন্ত গমন করবে।
আয়োজনে রয়েছে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। পৌরসভার ৯টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে এ বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে তারেক রহমানের পক্ষে এবং অপপ্রচারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।
আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি পৌর বিএনপির পক্ষ থেকে জানান,
“তারেক রহমান মানেই গণতন্ত্রের আশা, আস্থার প্রতীক। যাঁর নেতৃত্বে আমরা একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। তাঁর বিরুদ্ধে অপপ্রচার মানেই বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।”
বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com