1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ঢাবির ‘ঘ’ ইউনিট থাকছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাদ দেয়া নিয়ে আলোচনা-সমালোচনার পর আপাতত এটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির বুধবারের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সভায় বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন। ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

ডিনস কমিটির সভার সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘ঢাবির ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, সে জন্য শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণনয়নের জন্য গত ১৩ এবং ১৪ তারিখ ডিনস সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমি ‘ঘ’ ইউনিট যেন থাকে সেটির জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তভুর্ক্ত করা হয়, সে জন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন।’

তিনি বলেন, ‘ডিনস সাব কমিটির সুপারিশ আজকের ডিনস কমিটিতে আলোচনা-পর্যালোচনা হয়েছে। সভায় আইন অনুষদের ডিনের নোট অব ডিসেন্টটা গ্রহণ করা হয়েছে। আর আমার ডিসেন্টের ব্যাপারে বলা হয়েছে, এই বছর ‘ঘ’ ইউনিট থাকবে। আগামীতে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সেভাবে পরিবর্তন করা হবে।’

অধ্যাপক জিয়া আরও বলেন, ‘আগামীতে কীভাবে এই ইউনিট পরিবর্তন করা হবে, সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে এখন আমার সেটি ‘মনে পড়ছে না।’’

সভার আলোচনা নিয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সামাদ বলেন, ‘শুধু এ বছরের জন্য ‘ঘ’ ইউনিট থাকছে। এটিই আপাতত বড় খবর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com