1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা-১৮ আসনে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ করলেন এম কফিল উদ্দিন আহমেদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ উত্তরার দক্ষিণখানের অন্তর্গত ৪৮ নং ওয়ার্ডে চেয়ারম্যানবাড়ি জামে মসজিদ জুম্মার নামাজ আদায় শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। পাশাপাশি তিনি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

এ সময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, আজকে দেশের মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা সংস্কার পরিকল্পনা দিয়েছেন, সেটি কেবল বিএনপি নয়, সমগ্র জাতির মুক্তির রূপরেখা। এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। এই ৩১ দফাই বাংলাদেশের আগামী দিনের পরিবর্তনের ভিত্তি হবে।

তিনি আরও বলেন, রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, বরং জনগণের সেবা করা। বিএনপি জনগণের পাশে আছে, থাকবে এবং ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হয়ে উঠবে।

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী এ সময় এম কফিল উদ্দিন আহমেদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, তার এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হচ্ছে এবং দলের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com