1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের ব্যাপক তৎপরতা, ২১ গাড়ি আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কঠোর লকডাউন চলছে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার হাইওয়েতে। মহাসড়কের আশুগঞ্জ, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, চান্দুরাসহ বিভিন্ন স্থানে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছে। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশে নতুন করে যে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে তা কার্যকর করতে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতা।

গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কঠোর লকডাউন ভঙ্গ করায় ২০ সিএনজি চালিত অটোরিকশা ও ১টি ব্যাট্যারি চালিত বিভারটেক আটক করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। তাদের মধ্যে ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জন্য মাঠে রয়েছে পুলিশ, র্যা ব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। বিশেষ করে সরাইল উপজেলা কুট্টাপাড়া গুরুত্বপূর্ণ প্রবেশ পথে টহল আরও জোরদার করা হয়েছে। শুধু জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কোনো যাত্রী বা অন্য কোনো গাড়ি এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লক ডাউন ভঙ্গ করে মহাসড়কের গাড়ি চালানোর অভিযোগে ২১টি গাড়ি আটক করা হয়েছে। এদের মধ্যে ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। নিষ্পত্তি করা হয়েছে ১৩টি গাড়ির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com