1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদকসহ ৪ বখাটে আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদকসহ ৪ বখাটে আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদকসহ চার বখাটেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শাহিন হক শ্রাবণ (১৮), আরিফ আহমেদ (১৮), কাওছার আহমেদ (২৪) ও শাওন (১৮)।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিশ্বদ্যিালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সকলের বাসা রাজধানীর পুরান ঢাকা এলাকায়।

আটকের পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা স্মৃতি চিরন্তন চত্বরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত প্লাস্টিকের কোণে লাথি মারে এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করে। পরে উপস্থিত লোকজন তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বাংলা মদের বোতল উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটকের পর তাদের সবাইকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com