1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাত পোহালেই ঈদুল আজহা। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে গ্রামের বাড়ি যাচ্ছেন মানুষ। মহাসড়কে অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কর‌টিয়ার করা‌তিপাড়া পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার অংশে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। এতে ধীরগতিতে চলাচল করছে পরিবহনগুলো।

দীর্ঘ সময় সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। ত‌বে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক রাখ‌তে পু‌লি‌শ সদস‌্যরা কাজ ক‌রে যা‌চ্ছেন।

যানজটের কারণ হিসেবে, মহাসড়কে স্বাভাবিককের চেয়ে তিনগুন বেশি পরিবহন, দফায় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে পরিবহনগুলো চলাচলে বাঁধাপ্রাপ্তকে দায়ী করছে পুলিশ প্রশাসন।

টাঙ্গাইল ট্রা‌ফিক পু‌লি‌শের সা‌র্জেন্ট মুশ‌ফিকুর রহমান বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। প্রতিদিনই এমন হচ্ছে, কারণ স্বাভাবিক দিনের চেয়ে মহাসড়কে গাড়ি তিনগুন বেড়ে গেছে। রাতেও মহাসড়‌কে বিপুল প‌রিমা‌ণ যানবাহন র‌য়ে‌ছে। এতে মহাসড়‌কে থে‌মে থে‌মে যানবাহন চল‌ছে। এছাড়া সেতু‌তে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অং‌শে যানবাহন চলাচল বাধার সম্মু‌খীন হওয়ায় যানবাহনের চাপ টাঙ্গাইল অং‌শে গি‌য়ে ঠে‌কে‌ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com