1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার অংশে যানজট রয়েছে।

কুমিল্লাগামী মাইক্রোবাস চালক মফিজুল ইসলাম বলেন, মেঘনা টোল প্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাসস্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লা পৌঁছাবো। প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও এখন উভয়লেন বন্ধ। কিছু যানবাহনচালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদনগর এলাকায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়; যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। আমরা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com