1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকার গায়িকার গানে কলকাতার নুসরাতের ময়ূরী নাচ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৮১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আমি রূপনগরের রাজকুমারী, দিওয়ানা যে সব আমারেই, আমার রূপের জাদু দেখবি শুধু, কেউ করিসনারে টাচ-নাচ ময়ূরী নাচ- কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে এল টিএম রেকর্ডসের নতুন গান ‘নাচ ময়ূরী নাচ’।

সংগীতশিল্পী লুইপার জাদুকরী কণ্ঠে গানের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি গানটি প্রকাশিত হল রবিবার (১৬ জানুয়ারি)।

ক্ল্যাসিকেল ও রোমান্টিক ঘরানার বাইরে খুব একটা দেখা যায়নি এর আগে সংগীতশিল্পী লুইপাকে। এবার তিনি এলেন আইটেম ঘরানার গানে। নিজেকে ভেঙে নতুন করে গড়ার পেছনের কারিগর হিসেবে সম্পূর্ণ কৃতিত্ব দিলেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীকে।

লুইপা কালের কণ্ঠকে বলেন, প্রতিষ্ঠানের যতোগুলো নতুন নতুন প্রযোজনা আসছে প্রত্যেকটিই বাংলা গানকে নতুন করে সমৃদ্ধ করছে। কেননা এর প্রতিটি ধাপ যত্ন করে সুনিপুনভাবে তৈরি করা হচ্ছে। আমার গানটিতেও তাই হয়েছে। কৃতজ্ঞতা এই যাত্রায় প্রথম সারিতে সুযোগ করে দেয়ার জন্য।”

অন্যদিকে সম্প্রতি মা হওয়ার পর বাবা যাদবের নির্মাণে এ গানে নুসরাত জাহানের কামব্যাক পারফর্মেন্সকে তার ক্যারিয়ারের সেরা কাজ বলেই মানছেন ভারতীয় গণমাধ্যম। টিজার প্রকাশেই তোলপাড় ভারতীয় মিডিয়ায়।

নুসরাতও প্রচারণায় নেমেছেন। এক ভিডিও বার্তায় নুসরাত বলেন, “টিএম রেকর্ডসকে ধন্যবাদ বাংলা মিউজিককে নেক্সট লেভেলে নেয়ার জন্য। ধন্যবাদ আমাকে নাচ ময়ূরী দেয়ার জন্য। তাপসের সংগীতায়োজনে লুইপার দারুণ একটা গান। অসাধারণ কন্সেপশান এবং স্টাইলিং করেছেন বাংলাদেশের ফ্যাশন আইকন ফারজানা মুন্নী। আমি বাংলাদেশে আমার আরও অনেক কাজের দিকে তাকিয়ে। কেননা টিএম রেকর্ডস আমার একটা পরিবারের মতো।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com